Saturday, August 31, 2013

“কিছু কথা”

সেই দিন বেশি দূরে নয় যে দিন আপনাকে পরিবেশের শত্রু বলা হবে। যদি আপনি কাগজের তৈরী বই-খাতা অথবা পত্রিকা পড়েন,কারণ বনের গাছ,বাঁশ উজার করেই এই কাগজ তৈরী হয়।

আপনি কি প্রস্তুত! নিকট বা দূর ভবিষ্যতের জন্য? আপনিও হতে পারেন সেই যোগ্যতম ব্যক্তির একজন যিনি সফল।তার জন্য প্রয়োজন শুধু আপনার ইচ্ছা। প্রবল ইচ্ছা শক্তিই আপনাকে নিয়ে যাবে সাফল্যের স্বর্ণ দুয়ারে।
বর্তমান সময়ে নিজের একটি ই-মেইল আইডি নেই এটা ভাবা যায় না। আপনি নেট ব্রাউজ করতে জানেন না, অন লাইনে চাকুরীর আবেদন বা ভর্তি ফরম পূরণ করতে অথবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে জানেন না, যদি তাই হয় তবে আপনি অনেক পিছনের সারির একজন নাগরিক। কম্পিউটারের মাধ্যমে কাজ করা এবং অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার জ্ঞান না থাকে তবে আপনি আধুনিক ও সুশিক্ষিতের কাতারে সামিল হতে পারলেন না।
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটার শিক্ষা আমাদের জন্য শুধু আবশ্যকই নয়, অত্যাবশ্যক। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে বাহিরে সর্বক্ষেত্রেই কম্পিউটার প্রযুক্তি নিত্যসঙ্গী। এটাকে বাদ দিয়ে বর্তমান বিশ্ব এক মূহুর্তের জন্যও ভাবা যাচ্ছে না। আর তাই প্রয়োজন কম্পিউটার প্রযুক্তির উৎকর্ষের সাথে আপনিও প্রতিনিয়ত পরিবর্তনশীল হওয়া।

আউটসোসিং এর কাজ করতে হলে আপনাকে অনেক দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আপনি আন্তর্জাতিক প্রতিযোগীতায় অন্যের সাথে প্রতিযোগিতা করেই অনলাইনে ঘরে বসে আয় করতে পারেন তবে অবশ্যই আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। এক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং মেধা অবশ্যই প্রয়োজন। আপনাকে ঘরে বসে অন-লাইনে আয়ের ক্ষেত্রে আমরা সাম্যক ধারণা দিতে পারি, প্রশিক্ষণ দিতে পারি কিন্তু মেধার পরিচয় আপনাকেই দিতে হবে। তবেই ঘরে বসে আয় করতে পারবেন।

যদি এমন হয় আপনি প্রতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত কিন্তু কম্পিউটার বিষয়ে ধারনাই নেই তাহলে চাকুরীর ইন্টারভিউর টেবিল থেকে নেতিবাচক ফলাফল নিয়ে ফেরৎ আসতে হবে। আর সেই ব্যক্তি যিনি কম্পিউটার জ্ঞানসম্পন্ন কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় আপনার থেকে একধাপ নিচেই ছিলেন, তবুও ঐ ব্যক্তি কাঙ্খিত চাকুরীটি পাচ্ছেন। এখনকার সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের এমন চিত্র বেশি দৃশ্যমান। - Fazlur Rahaman.


“যোগ্যতম ব্যক্তিই টিকে যাবে অন্যরা নয়”
সুতরাং সিদ্ধান্ত আপনার, প্রচেষ্টা আমাদের।
“ভবিষ্যতের প্রস্তুতি এখনই”।

1 comment:

  1. ভবিষ্যতের প্রস্তুতি এখনই

    ReplyDelete